চ্যাট করুন 🌿

PlantsBD

Online
×
🌿 Plants BD-তে আপনাকে স্বাগতম! 👋
আমি আপনার ভার্চুয়াল গার্ডেন সহকারী। 🌱
আমাদের ক্যাটাগরিগুলো ব্রাউজ করতে নিচের লিংকগুলোতে ক্লিক করুন:
আম গাছ গোলাপ গাছ ভেষজ গাছ বনজ বীজ ফুলের বাল্ব ভেষজ বীজ ফুলের গাছ সবজি বীজ ক্যাকটাস ও সাকুলেন্ট ইনডোর গাছ ফলের গাছ ঔষধি বীজ চারা তৈরির ট্রে কোকো ব্রিকস কম্পোস্ট গোবর সার উদ্ভিদের খাদ্য ফুলের বীজ ক্যাকটাস গাছ সারাবছরের ফুল সারাবছরের ফলের গাছ শীতকালীন গাছ সিরামিক টব

অথবা, নিচের যেকোনো অপশন নির্বাচন করুন:
🌱 গাছ কিনুন🪴 গাছের পরিচর্যা📦 অর্ডার ট্র্যাক করুন💬 লাইভ সাপোর্ট
এআই ভুল উত্তর দিতে পারে।

Note: Product images are for representation only. The actual plant may differ slightly in size, shape, or color, as no two plants are identical and seasonal availability can affect their appearance.

Mehndi tree

16 people are viewing this right now

৳400 ৳220 60 in stock

0.00/5 See Reviews

Product Code : P0478

Brand : plantsbd

7 day return

Size -

- +

Description

মেহেদী গাছ পলি ব্যাগে
মেহেদি (Lawsonia inermis, মেহেদী, মেহেন্দী, মেন্দি। ইংরেজিতে হেনা, যা আরবি হিন্না حِنَّاء থেকে এসেছে ) এক ধরনের সপুষ্পক উদ্ভিদ, যার পাতা প্রাচীনকাল থেকে ত্বক, চুল, নখ, পশুর চামড়া ও পশম রঙিন করার কাজে ব্যবহৃত হয়ে আসছে। এই উদ্ভিদের পাতার সাথে অন্যান্য দ্রব্য মিশিয়ে আধা-কৃত্রিম পদার্থ তৈরি করা হয়, সেটাও মেহেদি নামেই পরিচিত। মেহেদির নানা প্রকার ঔষধি গুণাগুণও রয়েছে ।

ব্রোঞ্জ যুগ থেকেই দুনিয়াবাসীরা রঞ্জক হিসেবে মেহেদি ব্যবহার করে আসছে। দুনিয়ার বহু দেশে এটি উৎসবের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাদেশে ঈদ ও বিয়ে উপলক্ষে এর ব্যবহার অনেকটা আবশ্যিকরূপে প্রচলিত। ভারতীয় আদালতে চুলের রঙ হিসেবে মেহেদির ব্যবহারের কথা উল্লেখ আছে যেটা প্রায় ৪০০ খ্রিস্টাব্দের।ছত্রাক-রোধী হিসেবেও মেহেদি কার্যকর।কাপড় ও চামড়া সংরক্ষণেও এর ব্যবহার হয়। মেহেদি ফুল থেকে সুগন্ধী তৈরি হতো বহু প্রাচীনকাল থেকেই, বর্তমান যুগে এর উৎপাদন আবার শুরু হয়েছে। পোকা দমনেও মেহেদি ব্যবহৃত হয়। লসোন (lawsone) নামক এক প্রকার পদার্থের উপস্থিতির জন্যই মেহেদিতে রঙ হয়। মেহেদির পাতাতেই প্রধানত: লসোন থাকে। যে গাছের পাতায় লসোন বেশি সে গাছের ফলে বীজ কম হয়।

ঔষধি ব্যবহার

১) মেন্দি পাতার রস ও সরষে তৈল ঘাড়ে মালিশ করলে ঘাড়ের ব্যথা কমে যায়। একমনকি গরুর ঘাড়ের ব্যাথাও কমে।

২) এ পাতা বেটে নখে ও চুলে লাগালে নখ ও চুল ভাল থাকে।
 
৩) পায়ের তলায় পাতা বাটার প্রলেপ দিলে চোখে গুটি ওঠে না।

৪) পাতা বেটে পুরানো একজিমায় লাগলে ভাল ফল পাওয়া যায়।

৫) পাতা বেটে হাতে লাগালে লাল হয়। অনেকে পাকা চুলেও ব্যবহার করেন।

৬) ইউনানী চিকিৎসকদের মতে, চুল উঠে যাওয়া বা পাকায় ১টি হরিতকি ও ১০/১২ গ্রাম মেহেদী পাতা একটু থেতো করে ২৫০ মলি গ্রাম পানিতে সেদ্ধ করে ৬০-৭০ মিলি থাকতে নামিয়ে ছেকে ঠান্ডা হলে মাথায় লাগালে উপকার পাওয়া যায়।

৭) শ্বেতপ্রদরে ২৫ গ্রাম মেহেদি পাতা সেদ্ধ করে সেই পানিতে উত্তরস্তি ( ডুশ দেওয়া) দিলে সাদাস্রাব ও অভ্যন্তরের ‍চুলকানি প্রশমিত হয়। স্থানভ্রস্ট জরায়ুর ক্ষেত্রেও উপযুক্ত পদ্ধতি প্রয়োগ করলে অসুবিধা কমে যায়।

৮) শুক্রমেহ রোগে মেহেদি পাতার রস এক চা চামচ দিনে দুবার পানিতে বা দুধের সাথে একটু চিনি মিশিয়ে খেলে এক সপ্তাহের মধ্যে উপকার পাওয়া যায়।

৯) মুখ গলার ক্ষতে পাতা সেদ্ধ পানি মুখে খানিক্ষন রাখলে সেরে যায়।

১০) গ্রীষ্মকালে ঘেমে গিয়ে গায়ে দুর্গন্ধ হলে মেহেদী পাতা ও বেনামূল সেদ্ধ পানিতে গোসল করলে উপকার পাবেন।

১১) কানে পুজ হলে এ পাতার রস ২ ফোটা করে কানে দিলে ৪/৫ দিনে পুজ পড়া বন্ধ হয়ে যায়।

১২) চোখ ওঠায় অল্প কয়েকটা পাতা থেঁতো করে গরম পানিতে ফেলে ছেকে সেই পানির ফোটা চেখে দিলে সেরে যায়। এমনকি চোখেন কোন থেকে পুজের মতো পড়তে থাকলেও এটি ব্যবহার করলেও সেরে যায়।

১৩) প্রাচীনপন্থী বৈদ্য সম্প্রদায়ের মতে শরীরে হিমোগ্লোবিন সঠিক পরিমানে আছে কি না জানার জন্য এটি ব্যবহার করা হয়। মেহেদী পাতা বাটা হাতের তালুতে লাগালে রংটা লালচে আভা দিলে ভাল, না হলে হিমোগ্লেবিন কম আছে বলে ধারণা করা হয়।

১৪) আগের দিনে নবাব-বাদশাহদের অনিদ্রা রোগ হলে মেহেদি ফুলের বালিশে ঘুমানোর পরামর্শ দেয়া হত। এতে আছে লাইলাকের গন্ধ। গন্ধটি পার্থিব সস্তায় সমৃদ্ধ।

Review (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.

Questions (0)

Have a question about this product? Get specific details about this product from experts.

This product has no questions yet. Be the first one to write a question.

SECURE PAYMENT

100% secure payment

FREE SHIPPING

For Orders Above Tk. 6999

ONLINE NURSERY

Bangladesh"s 1 Plants Shop

SHOW US SOME ON SOCIAL

MEDIA